স্বরূপকাঠির সাত বিপ্লবী গ্রন্থের প্রকাশনা উৎসব

মোঃ মাসুদুল আলম অপু,  স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠির সাত বিপ্লবী” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি মিলনায়তনে গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

প্রকাশনা উৎসব কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিরঞ্জন কুমার হালদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সরকারি স্বরূপকাঠি কলেজের সাবেক ইনচার্জ অধ্যাপক মো. ফজলুল হক, স্বরূপকাঠির সাত বিপ্লবী” গ্রন্থের লেখক মোয়াজ্জেম হোসেন মানিক, কমিউনিষ্ট পার্টির বরিশাল জেলার সভাপতি মো. মিজানুর রহমান, কমিউনিষ্ট পার্টির পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম ও ডিপিপি সুপ্রিয় হক প্রমুখ।

যে সাত জন বিপ্লবীর স্মরণে গ্রন্ধটি রচিত হয়েছে তাঁরা হলেন বিভিন্ন গনতান্ত্রিক ও কমিউনিস্ট আন্দোলনের নেতা কমরেড নুরুল ইসলাম মুনশী,জগদীশ আইচ সরকার,এবিএম জহুরুল হক (লালমিয়া),আইয়ুব আলী মিয়া,শেখ আব্দুল লতিফ,হীরেন সুতার ও জীবন বালা বিশ^াস ।

You might like