
মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :
ঢাকার দোহারের পূর্ব লটাখোলা গ্রামের মৃত আমির উদ্দীন বেপারী ছেলে জাহাঙ্গীর আলম (৫৫) নিহত হয়েছে।

৩রা জানুয়ারি রবিবার বেলা ১১ টা ৩০ দোহার উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দের বাসার বিপবীত দিকে লটাখোলা করম আলীর মোড় হতে দ্রত গতিতে আসা অটোগাড়ি ধাক্কা দিয়ে জাহাঙ্গীর আলম কে ফেলে দেয়।
জাহাঙ্গীর আলম ছিটকে পাসের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে মাথায় ও কোমরে গুরুতরভাবে জখম হয়।
আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে অটোচালক নিজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। মৃত্যুর সংবাদ পাওয়া মাএ অটোচালক তার নিজের অটো হাসপাতাল এলাকায় রেখে পালিয়ে যায়। ফেলে রাখা গাড়িটি আটক করে বাসায় নিয়ে আসে এলাকাবাসী।
দোহার থানা পুলিশের এস আই তারিক ঘটনাস্থল পরিদর্শন ও তার বাসায় অনুসন্ধান করতে আসলে তার বাসা থেকে কোন অভিযোগ দায়ের করে নি।
অভিযোগ না পাওয়ায় এলাকার গন্যমান্য ব্যাক্তি ও অফিসার দের সহযোগিতা লাশ ধর্মীয় রীতি ও নিয়ম মেনে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
পরে জব্দকৃত অটোগাড়ি (বোরাক) দোহার থানায় নিয়ে আসা হয়েছে।








