
মাকসুমুল মুকিম :
ঢাকার নবাবগঞ্জে মুজিববর্ষ কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব এইচ. এম. সালাউদ্দীন মনজু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নাসির উদ্দীন আহমেদ ঝিলু। সেমিনারে নবাবগঞ্জের জনপ্রতিনিধিগণ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ব্যাবসায়ী, বেকারি মালিকসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।








