দোহার পৌরসভায় সালমান এফ রহমানের দেয়া কম্বল বিতরণ 

মাকসুমুল মুকিম :
ঢাকার দোহারের দোহার পৌরসভা প্রাঙ্গনে গরীব অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৭ জানুয়ারী বৃহস্পতিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক খাত ও উপদেষ্টা সালমান এফ রহমানের দেয়া দোহার পৌর এলাকার  প্রায়  শতাধিক পরিবারের মাঝে এই সকল শীত বস্তু ( কম্বল) বিতরণ করেন দোহার উপজেলায় পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন।
এ সময় আলমগীর হোসেন বলেন,  আপনারা কখনো নিজে কে দূর্বল ভাববেন না কেননা আমাদের সাংসদ সালমান এফ রহমান আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছেন।
আপনাদের যার যে সমস্যা আছে তারা সালমান এফ রহমানের নিকট জানান তিনি  আপনাদের সকলের সকল  সমস্যা সমাধান করে দেবে।
আপনারা সকলে জননেএী শেখ হাসিনা এবং সালমান এফ রহমানের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করে এবং জনগনের সেবায় কাজ করে যেতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন দোহার পৌর মেয়র আলহাজ্ব আব্দুর রহিম মিয়া, পৌর পৌকশলী  মোঃ মশিউর রহমান,  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন,  আলমাস কমিশনার ১ নং ওয়ার্ড কাউন্সিলর বদরুল ইসলাম (বদু) সহ আরো অনেকে।

You might like