
মাকসুমুল মুকিম :
ঢাকার দোহারে র্যাব১১ এর অভিযানে ২ মাদকসেবী কে আটক করা হয়েছে।

২০জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার নাগেরকান্দা খেজুরবাগ এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার প্রণব কুমারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো চর লটাখোলা গ্রামের আব্দুল হক এর পুএ রুহুল আমিন ( ৩৫) এবং নাগেরকান্দা গ্রামের মৃত লাল মিয়ার পুএ সোহেল (৩০)। আটক করার সময় এদের কে হিরোইন সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে জানায় র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার প্রণব কুমার । পরে আটককৃত আসামিদের ভাম্যমান আদালতে তোলা হয়।
সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র তার ভাম্যমান আদালতে আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১৬)৯ ধারায় প্রত্যেক কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন। এ সময় মোবাইল কোটের পরিচালক জ্যোতি বিকাশ চন্দ্র সাংবাদিকদের মাধ্যমে জানান মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। কেউ যদি মাদক দ্রব্য নিয়ে আটক হয় তবে তা কঠিক হস্তে দমন করা হবে। মাদকের বিরুদ্ধে কাউ কে কোন ছাড় দেয়া হবে না।







