পঞ্চগড় জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বধোন উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসক ডঃ সাবিনা ইয়াসমিন এর সংবাদ সম্মেলন।
২১ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।পঞ্চগড় জেলা প্রশাসক ডঃ সাবিনা ইয়াসমিন সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষ্যে, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের পাকা ঘর নির্মান করে দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে পঞ্চগড়ে ১০৬৮ টি পাকাঘর নির্মান করা হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ জানুয়ারী শনিবার সকালে ভিডিও কানফান্সের মাধ্যমে সারা দেশে এসকল ঘর উদ্বোধন করবেন।

You might like