
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :
‘আত্নসেবা নয়, মানব সেবা’ এ স্লোগান কে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠন প্রাণোচ্ছ্বাস প্রায় ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
২১ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে ৩০০ গরিব ও অসহায় মানুষ ও শিশু কিশোরদের মাঝে শীতবস্ত্র, হুডি ও সোয়েটার বিতরণ করে।
জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাঃ লিঃ গাজীপুর এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মোস্তফার অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফারুক আলম টবি।
এসময় বিশেষ অতিথি বোদা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লুর, বোদা সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হকসহ আমরা প্রাণোচ্ছ্বাস পরিবারের সদস্যগণ।







