দোহারের বেদে পল্লীতে সালাম চৌধুরীর শীত বস্ত্র বিতরণ

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহারের লটাখোলায় বেদে সম্প্রদায়ের পরিবারকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

২৬ জানুয়ারী মঙ্গলবার এই সকল বস্ত্র বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক লায়ন্স আব্দুস সালাম চৌধুরী। সারাদেশের বেদে সম্প্রদায়ের মতো ঢাকা জেলার দোহারের “লটা খোলা” বেদে পল্লীর মানুষ গুলোও খাদ্য বস্র বাসস্থানের নুন্যতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সামাজিক ভাবেও যে তারা কতটা হেয় প্রতিপন্ন তা আমাদের সকলেরই জানা।

লায়ন্স আব্দুস সালাম চৌধুরী বলেন,আমি দোহারের সাধারণ মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করে চলছি তারই ধারাবাহিকতায় আজ বেদে পল্লীতে বসবাসরত ৭০টি পরিবারের মাঝে এই সামান্য একটি উপহার( কম্বল)দিতে পেরে আমি সত্যিই বড়ই আনন্দিত। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাহায্য সহযোগিতা করে যেতে পারি। আসুন না এই মানুষ গুলোর প্রতি যার যার অবস্থান থেকে একটু সাহায্য ও সহানুভূতির হাত বাড়িয়ে দেই।

You might like