চলে গেলেন আইন জগতের এক উজ্জ্বল নক্ষত্র আব্দুর রশিদ সিকদার

মনির সাকি :

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বরিশাল কোর্টের সিনিয়র অ্যাড. আব্দুর রশিদ সিকদার আজ ২৯ জানুয়ারি রাত আনুমানিক ২.০০ টার দিকে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। তিনি তার স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আদালতে সর্বদা সত্যের পক্ষে লড়াই করেছেন। তার আইনি লড়াইয়ে সত্যকে সব সময় ফুটিয়ে তুলতেন।

তিনি জীবদ্দশায় অর্জন করেছেন একাধিক পুরস্কার। তার অকাল প্রয়ানে নিস্তব্ধ হয়ে গেছে ঝালকাঠি জেলা আইনজীবী প্রাঙ্গন। শোকাতুর হয়ে পড়েছে সহকর্মী ও আত্মীয়-স্বজনগণ।

You might like