মাদারীপুরে বহু প্রতীক্ষিত কোভিড-১৯-এর ৩৬ হাজার টিকা পৌঁছলো

 

মোঃ আমানুল্লাহ ফকির, মাদারীপুর জেলা প্রতিনিধি :

বহু প্রতীক্ষিত করোনা ভাইরাসের ৩৬ হাজার টিকা মাদারীপুরে এসে পৌঁছেছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের শীততাপনিয়ন্ত্রিত ভ্যানে ৩৬ হাজার টিকা মাদারীপুর জেলার সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের আঞ্চলিক ব্যবস্থাপক জহিরুল হক মন্ডলের কাছ থেকে টিকার অ্যাম্পুলভর্তি কার্টন বুঝে নেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার এসএম খলিলুজ্জামান।

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমাসহ সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এসএম খলিলুজ্জামান প্রিয় সময় ডট কমকে জানান, টিকার প্রথম চালানে ৩৬ হাজার ডোজ হাতে পাওয়ার পরে সদর হাসাপাতালের ইপিআই ভবনের কোল্ডরুমে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয়েছে।

যা জেলার ৩৬ হাজার মানুষকে একটি করে টিকা দেয়া সম্ভব হবে। আগামী ৭ ফেব্রুয়ারি সম্ভাব্য টিকাদানের দিন ঠিক করে প্রস্তুতি রয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।

You might like