নবাবগঞ্জে ব্যাংকার এসোসিয়েশন এর ২য় বার্ষিক সাধারণ সভা

মাকসুমুল মুকিম :

দোহার নবাবগঞ্জ ব্যাংকার এসোসিয়েশন এর  ২য় বার্ষিক সাধারণ সভা ২০২১  অনুষ্ঠিত হয়েছে।

৩০ জানুয়ারি শনিবার  দিন ব্যাপী  ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজার, মনোয়ারা ম্যানশনের ৪র্থ তলায় এই অনুষ্ঠান টি সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে দোহার নবাবগঞ্জ উপজেলার সদ্য অবসরপ্রাপ্ত ব্যাংকার, নতুন ব্যাংকার ও পদোন্নতিপ্রাপ্ত ব্যাংকারদের শুভেচ্ছা স্মারক প্রদান ও সম্মাননা দেয়া হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন  রুপালী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার (আইসিটি) জনাব মুহাম্মদ ইসহাক মিয়া সভাপতিত্বে  অনুষ্ঠানে  আরো  উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, এক্সিকিউটিভ কমিটির কর্মকর্তা জনাব আবু আইয়ূব ভূঁইয়া, মোঃ শামসুল আলম খান, মুহাম্মদ আল হক, মোঃ লিমন সিকদার প্রমুখ, প্রবীন ব্যাংকার জনাব মোঃ মোস্তাক হোসেন, জনাব গোলাম রসুল খানসহ দোহার-নবাবগঞ্জ উপজেলায় বসবাসরত বিভিন্ন ব্যাংকে কর্মরত নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

You might like