
মাকসুমুল মুকিম : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যুগান্তর পত্রিকার ২২বছর পর্দাপণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ ফেব্রয়ারি সোমবার বেলা ১১ টায় নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং যুগান্তর পএিকার নবাবগন্জ প্রতিনিধি আজহারুল হকের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, যুগান্তর পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি যুগান্তর পত্রিকার সফলতা কামনা করি। সাংবাদিক ভাইদের উদ্দেশ্য বলতে চাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আমাদের সাংবাদিক ভায়েরা দেশকে এগিয়ে নিয়ে যেতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসময় উপস্থিত ছিলেন নবাবগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, বিআরডিবি’র উপজেলা পর্যায়ের সভাপতি আওলাদ দেওয়ান, দোহার প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুর রহমান টিপু, মানব জমিন প্রতিনিধি সুমন,ভোরের কাগজ প্রতিনিধি ডাবলু,আমার সময়ের প্রতিনিধি বিল্পব ঘোষ, দৈনিক জনতার দোহার প্রতিনিধি মহিউল ইসলাম পলাশ, দৈনিক আমার সময় পত্রিকার প্রতিনিধি মাকসুমুল মুকিম, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি জাকির হোসেন সহ আরো অনেকে।







