
মাজহারুল ইসলাম (রুবেল) :
আসন্ন পঞ্চম ধাপের নির্বাচনে শিবচর পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী হিসেবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আওলাদ হোসেন খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। শুক্রবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দকালে রিটার্নিং অফিসার এ ঘোষণা দেন।

জানা যায়, পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রয়ারী শিবচর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন নির্বাচন কমিশন।
এসময় মেয়র পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আওলাদ হোসেন খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
আগামী ২৮ ফেব্রয়ারি এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৪৮ টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ পৌরসভায় ৯ হাজার ১৭ জন নারী, ৮ হাজার ৯ শ ৬১ জন পুরুষ ভোটারসহ মোট ১৭ হাজার ৯ শ ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, পৌরসভার নির্বাচনে মেয়র পদে কোনও প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত করা হয়েছে। কাউন্সিলর পদে এ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ থেকে তারা আচরনবিধি মেনে প্রচারনা করতে পারবেন। কোনও প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।








