
রাকিবুল হাসান, মনপুরা সংবাদদাতা :
ভোলার মনপুরা উপজেলার স্বর্গীয় লালমোহন ডাক্তার বাড়ির শ্রী শ্রী আনন্দদায়িনী হরিসভার আঙ্গিনায় ২৪ প্রহর ব্যাপী ৬৫তম বার্ষিকী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ১৪(ফেব্রুয়ারী)রবিবার থেকে শুভ অধিবাস ও মঙ্গল ঘাট স্থাপন এর মধ্যে দিয়ে শুরু হচ্ছে যজ্ঞানুষ্ঠান।

আগামী ২রা ফাল্গুন ১৪২৭ বাংলা এবং ১৫ (ফেব্রুয়ারী)২০২১ইং রোজ সোমবার থেকে শুরু হওয়া শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান আগামী ১৭ই ফেব্রুয়ারী রোজ বুধবার পর্যন্ত চলবে।
কীর্তন বাংলা সংস্কৃতি ও বাংলা সঙ্গীতের অন্যতম আদি একটি ধারা। গানের মাধ্যমে ধর্মচর্চা আর ঈশ্বকে আরাধনার প্রচলন প্রাচীনকাল থেকেই গ্রামবাংলার সর্বত্র চলে আসছে। ভগবান দুষ্টের দমনে সৃষ্টির লক্ষ্যে ধর্ম রক্ষার্থে যুগে যুগে মর্ত্যে আবির্ভূত হয়েছেন। ভগবানের আবির্ভাব কালের গুনাবলী আর লীলা নিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে (খোল, কর্তাল, বাঁশি আর হারমোনিয়াম) যে গান পরিবেশন করা হয় তাই কীর্তন।
মানবজাতি অতি সহজে ঈশ্বরের সাধনা বা ঈশ্বরকে ভজন করার একটি উপায হিসেবে এ কীর্তনের উদ্ভব। বিশ্ব শান্তি ও মঙ্গঁল কামনায় পাপাচ্ছন্ন ধরাধামে বিশ্বের সকল প্রাণীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় তমাসাচ্ছন্ন ঘোর কলির কঠোর যন্ত্রণায় জগৎ জীবন সংসার সর্বগ্রাসী ভোগবাদের করাল কষাঘাতে নিস্পেষিত।
এই পতন প্রবণ মানবতা উদ্ধারণে মুক্তির দূতরুপে আবির্ভূত হয়ে মহাবতার শ্রীশ্রী গৌ সুন্দর লীলাচ্ছলে বিলিয়েছিলেন শ্বাশত বিশ্ব শান্তির মহামন্ত্র- “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে”।ভক্তপদরেনু ললাটে লেপন করে প্রতিবছর ন্যায় এ বছরই স্বর্গীয় ২৪ প্রহর ব্যাপী লালমোহন ডাক্তার বাড়ি প্রাঙ্গণে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিশ্ব শান্তি ও মঙ্গঁল কামনায় সর্বজনীন ভোলার মনপুরা শ্রীশ্রী আনন্দ দায়নী ডাক্তার বাড়ী মন্দির কমিটি প্রতি বছর অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ঐতিহ্যাসিক এ অনুষ্ঠানের ব্যাপকতা এ উপজেলা সহ দূর দূরান্তে ছড়িয়ে পরে। অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য তিনবেলা প্রসাদের ব্যবস্থা করেছে কমিটি।
এ আয়োজনের ভগবানের নাম সুধাপরিবেশনা করবেন,শ্রীশ্রী যুগল কিশোর সম্প্রদায়-ভোলা,শ্রী জয়গুরু সম্প্রদায় গোপালগঞ্জ, শ্রী শ্রী দেবী সরস্বতী সম্প্রদায় গোপালগঞ্জ,শ্রী শ্রী লক্ষীনারায়ন সম্প্রদায় মাদারীপুর, শ্রী শ্রী গোবিন্দ ভক্ত সম্প্রদায় নোয়াখালী,শ্রী শ্রী আনন্দ সম্প্রদায় মনপুরা সম্প্রদায়ের প্রায় শতাধিক কীর্তন শিল্পীগন পালাক্রমে ভগবানের নামকীর্তন পরিবেশন করেন।৫ ফাগুন -১৪২৭ বাংলা১৮ই ফ্রেব্রুয়ারীর ২০২১ইং বৃহস্পতিবার নগর কীর্তন পরিত্রমা ও জলকেলীর মহন্তবিদায় এর মধ্যদিয়ে মহোৎসব অনুষ্ঠানে সমাপ্তি হবে।
এ ব্যাপারে শ্রী শ্রী আনন্দদায়িনী হরিসভা ডাক্তার বাড়ী কমিটির সাধারণ সম্পাদক বাবু লিটন খলিফার কাছে জানতে চাইলে তিনি বলেন, লালমোহন ডাক্তার বাড়ির শ্রী শ্রী আনন্দদায়িনী হরিসভার আঙ্গিনায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ হরিনাম যজ্ঞানুষ্ঠান আয়োজন করেছি। সভাপতি বাবু লবঙ্গ চন্দ্র দেবনাথ জানান, করোনাকালীন সময় হওয়া ভক্তদের দূরত্ব নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো ও ভক্তদের তিন বেলা প্রসাদের ব্যবস্থা করেছি।










