
মাজহারুল ইসলাম (রুবেল), স্টাফ করেসপন্ডেন্ট : আজ রোববার ২৮ ফেব্রয়ারি ৫ম ধাপে শিবচর পৌরসভায় কেন্দ্রে কেন্দ্রে চলছে প্রথমবারের মতো ইভিএম মেশিনে ভোট গ্রহণ।
পুলিশ ও বিজিবি এরই মধ্যে পৌর এলাকাগুলো টহল দিচ্ছে । এবারই প্রথম এই পৌরসভা টিতে ইভিএম পদ্ধিতিতে ভোট গ্রহণ করা হচ্ছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিবচর পৌরসভায় ১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। সার্বক্ষণিক টহলে থাকছে ২ প্লাটুন বিজিবি ও র্যাব। এছাড়াও প্রতি কেন্দ্রে ৬ থেকে ১০ জন পুলিশ সদস্য ও ৯ জন করে আনসার সদস্য নিয়োজিত রয়েছে।
এ পৌরসভার ৯ টি কেন্দ্রে ৪৮ টি বুথে ৯ হাজার ১৭ জন নারী, ৮ হাজার ৯ শ ৬১ জন পুরুষ ভোটারসহ মোট ১৭ হাজার ৯ শ ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।








