কালকিনিতে পাটক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃ আমানুল্লাহ ফকির, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের দড়িচর লক্ষীপুর এলাকায় পাটক্ষেত থেকে হাবিবুর রহমান (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ।

আজ শনিবার (মে-১৫) সকালে এনায়েতনগর ইউনিয়নের দড়িচর লক্ষীপুর এলাকায় পাটক্ষেত থেকে হাবিবুর রহমান নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত হাবিবুর রহমান উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার পশ্চিম আলীপুর গ্রামের আনোয়ার সরদারের ছোট ছেলে। হাবিবুর ঢাকায় এক কাপুরের দোকানে কাজ করে।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার পশ্চিম আলীপুর গ্রামের আনোয়ার সরদারের ছেলে গতকাল শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়ীতে ঈদ করতে আসে। পরে বিকালে নানা বাড়ীতে আসে হাবিবুর। সন্ধায় হাবিবুরের ফোনে ফোন দিলে তাকে পাওয়া যায় না। সকালে হাবিবুর নামে আরেকটা লোক পাটক্ষেতে গেলে তার লাশ দেখতে পায়। এরপর এলাকাবাসীকে খবর দেয়। তবে হাবিবুরের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি এটা হত্যাকান্ড।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাবিবুরের লাশ উদ্ধার করে কালকিনি থানা পুলিশ।

নিহতের বড় ভাই সাব্বির হোসেন বলেন, আমার ছোট ভাইকে ডেকে এনে খুন করা হয়েছে। আমি এর সুস্থ তদন্তের মাধ্যমে খুনির বিচার চাই।

এ ব্যাপরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশরাফ রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছি। লাশ ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

You might like