বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরিতে যাত্রীশূন্য, লঞ্চে ভরপুর

মাজহারুল ইসলাম (রুবেল), মাদারীপুর প্রতিনিধি :

সোমবার বেলা বাড়ার সাথে সাথে বাংলাবাজার ঘাট হয়ে ঢাকাসহ কর্মস্থলে ফেরা যাত্রীদের ভীড় রয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় সোমবারের চিত্রে ভিন্নতা অনেকটাই আলাদা। এদিন সকাল থেকে ফেরি ঘাট ও ফেরিগুলোতে কোন যাত্রী চাপ নেই। তবে উল্টো চিত্র লঞ্চগুলোতে।

যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে বিআইডবিøউটিএ। যাত্রী বেশি হওয়ায় শিমুলিয়া থেকে খালি লঞ্চ আনা হচ্ছে। প্রতি ৫ মিনিটি পরপর এক একটি লঞ্চ বাংলাবাজার ঘাট ত্যাগ করছে। লঞ্চেও গাদাগাদি রয়েছে। সামাজিক দূরত্বের কারনে ভাড়া নেয়া হচ্ছে ৫৫ টাকা। এদিকে সকল ধরনের যানবাহন চলাচল শুরু করায় দৌরাত্ম কমেছে ২ চাক্কা বা ৩ চাক্কার যানবাহনের।

You might like