১ম দফা নির্বাচনে মাদারীপুরের ১৩ ইউপিতে দলীয় প্রতিক ছাড়া নির্বাচন

সুষ্ঠ পরিবেশ রাখতে ব্লক রেইডের ঘোষনা পুলিশ সুপারের

মাজহারুল ইসলাম (রুবেল) : ১ দফা মাদারীপুরের শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক না থাকায় প্রচার প্রচারনায় মুখর হয়ে উঠেছে। দুুপুরে ১৩ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময়ে পুলিশ সুপার কঠোর হুশিয়ারি উচ্চারন করেছেন। নির্বাচন সুষ্ঠ ও অবাধ করতে রবিবার থেকে ব্লক রেইডের ঘোষনা দিয়েছেন। নির্বাচন সুষ্ঠ করতে স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও তাকে কঠোর বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন। নির্বাচনের দিন ৩ স্তরের নিরাপত্তা বলয় সৃষ্টি করা হবে বলেও জানান তিনি।

জানা যায়, দুুপুরে জেলার শিবচর উপজেলা পরিষদের নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে আসন্ন ২১ মে অনুষ্ঠিতব্য ১৩ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা আয়োজন করে শিবচর থানা। সভায় প্রার্থীরা তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ লতিফ মোল্লা, পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার চাইলা মারমা, এহসানুর রহমান ভূইয়া ,সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) এম রাকিবুল হাসান, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, পরিদর্শক( তদন্ত) মোঃ আমির সেরনিয়াবাত প্রমুখ।

ভিডিও

You might like