কুমিল্লায় সাংবাদিকের বাসায় সন্ত্রাসী হামলা : গালাগাল ও ফাঁকা গুলি

জাহাঙ্গীর আলম ইমরুল :

কুমিল্লায় সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতুর (৩৫) বাসায় সন্ত্রাসীরা হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৪ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় তিনি বাসায় ছিলেন না।

এ ব্যপারে কোতওয়ালী মডেল থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, ইমতিয়াজ আহমেদ জিতুর নগরীর কাশারীপট্টি বাসায় অজ্ঞাতনামা ৯ জন সন্ত্রাসী ৩ টি মোটরসাইকেলে করে বাসায় প্রবেশ। ওই সময় জিতু কুমিল্লা প্রেসক্লাবে অবস্থান করায় তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালাগাল করে বাসার বাইরে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। পরে সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে চলে হয়ে যায়।

এ ব্যাপারে ইমতিয়াজ আহমেদ জিতুর সাথে সোমবার (২৫ জুলাই) যোগাযোগ করা হলে তিনি জানান, কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। রোববার রাত সাড়ে ৯ টার দিকে আমি প্রেসক্লাবে ছিলাম। আমি বাসায় এসে পরিবারের লোকজন স্থানীয়দের কাছে সন্ত্রাসীদের বিষয়টি জানতে পাই।

তিনি জানান, এ ঘটনার খবর পেয়ে সাথে সাথে অতিরিক্ত পুলিশ সুগার সদর সার্কেল সোহান সরকারসহ পুলিশের কর্মকর্তা ঘটনাস্থলে আসেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সহিদুর রহমান জানান, আশেপাশের ভবনের ভিডিও ফুটেজ সংগ্রহকরে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে।

উল্লেখ্য দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক এছাড়াও ইমতিয়াজ আহমেদ জিতু বাংলানিউজ টুয়েন্টি ফোর ডটকম, ডেইলি সান, আমাদের সময় ও আমাদের অর্থনীতি পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

You might like