

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ-সদস্য বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান বলেছেন, খেলাধূলা শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক। জাতির পিতা ফুটবল ভালোবাসতেন এবং খেলতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিজে একজন ক্রীড়াপ্রেমী। যখনই বাংলাদেশের কোন খেলা থাকে তিনি আগ্রহ ভরে তা দেখেন ও উৎসাহ প্রদান করেন।
মঙ্গলবার বিকালে ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফরিদগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ খেলার ফাইনাল খেলা শেষ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

ইউএনও তাসলিমুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান। বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হেসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি খাজে আহমেদ মজুদার, শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন, শিক্ষা অফিসার মনিরুজ্জামান, যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহিন, যুগ্নআহবায়ক হেলাল আহমেদ, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, মাহমুদুল হাসান মিরাজ, আওয়ামীলীগ নেতা জি এম হাসান তাবাচ্চুম, বাহার উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল, গাজী আলী নেওয়াজ প্রমুখ।

এর আগে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে উত্তর কৃষ্ণপুর সপ্রাবি ১-০ গোলে ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে শাশিয়াখালী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে শাছিয়াখালী সপ্রাবি ট্রাইবেকারে ৩-২ গোলে পূর্ব হাসাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
আলোচনা শেষে খেলায় চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।







