ফরিদগঞ্জে সরকারি খাল দখলে নিয়ে ভবন নির্মাণের অভিযোগ

ফরিদগঞ্জ সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি খাল দখলে নিয়ে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। রূপসা উত্তর ইউনিয়নের পারপাইকা-বদরপুর ব্রীজের পাশের খালটি দখলে নিয়ে ভবন নির্মাণ কাজ চলছে।

বুধবার সরেজমিন গিয়ে দেখা গেছে, সরকারের নিয়ম ভঙ্গ করে হাজার হাজার কৃষক পরিবারকে সেচ সংকটের মুখে ফেলে খাল দখল করে পাকা ইমারত নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে একটি প্রভাশালীচক্র। কাজের শ্রমিকরা সত্যতাস্বীকার করে জানান, আমরা কাজ করে খাই, আমাদের কি দোষ। নির্মাণকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ মূখ খুলতে নারাজ। তবে বিশ^স্তসূত্রে জানায়, রাছেল নামের এক ব্যাক্তি কাজটি করাচ্ছে।

এ বিষয়ে কৃষক নুরুল আমিন, ইদ্রিস আলী, আবুল কালামসহ বেশ কয়েকজন জানান, আমাদের চাষাবাদে পানি সরবরাহ বিঘিœত হবে। সরকারী লোকজনকে কোন ব্যবস্থা নিচ্ছে না।


সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কাউছারুল আলম কামরুল বলেন, সরকারি সম্পদ রক্ষার্থে ও কৃষকের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছা বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

You might like