
ফরিদগঞ্জ প্রতিনিধি :
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী ও উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে গল্লাক বাজারে সিআইপি বাঁেধর সংলগ্ন বিল হতে ৫ হাজার মিটার কারেন্ট জাল,২৪ টি চায়না জাল, ৫ টি চট জাল,১ টি ভেসাল জাল জব্দ করা হয়।

এসময় ১ মাইল লম্বা ঘের এর বাঁধ উচ্ছেদ করা হয়। অভিযান শেষে আগুন দিয়ে পুড়িয়ে অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা বেগম রুমা জানান, দেশীয় মাছের পোনা রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।







