চট্রগ্রাম বিভাগীয় কমিটির মতবিনিময়, সাংবাদিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে প্রস্তুত ই-প্রেস ক্লাব

সোহেল আহমেদ ভূইয়া :

ই-প্রেস ক্লাব চতুর্থ শিল্পবিপ্লবের একটি অন্যতম হাতিয়ার সাংবাদিক ফোরামের। সেই ই-প্রেস ক্লাবের মত বিনিময় সভা হয়ে গেলো চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যেগে একটি সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের উদ্যোক্তা সৈয়দ আবু মুসার সভাপতিত্বে ও কাজী জিয়া উদ্দিন এর সঞ্চালনায় আগ্রাবাদস্ত দ্রুবতারা ক্লাবে অনুষ্ঠিত হয় এই প্রস্ততি সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-প্রেস ক্লাবের সম্মানীত প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্যোক্তা সৈয়দ ফজলুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের উদ্যোক্তা বিশিষ্ট সাংবাদিক মাসুদ লস্কর ও নাজমুল কবির। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী টেলিভিশন এর চেয়ারম্যান এম,আর,তাওহীদ, হবিগঞ্জের কামাল হোসেন, মাষ্টার মোঃ কামাল, এম,এ,আজাদ চৌধুরী, সাংবাদিক মোঃ জাফর ইকবাল দৈনিক বাংলার ডাক, সাংবাদিক কফিল উদ্দিন, মোঃ মফিজ উদ্দিন, প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ফজলুল কবির বলেন, ই-প্রেস ক্লাব এক মাত্র প্রথম শিল্প প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ সরকারের অনুমোদন পেয়েছে। যা‍‍‌‌‌‌‌‍‍‍” ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড” নামে নিবন্ধিত হয়েছে।

সাংবাদিকদের স্বাবলম্বী করার এক ক্ষুদ্র প্রয়াস মাত্র, যা আগে কোন সাংবাদিক সংগঠন করেনি। তাছাড়া সাংবাদিকদের মুখপাত্র হিসাবে “প্রেস নিউজ “নামে পত্রিকা প্রকাশের উদ্দ্যোগ নেওয়া হয়েছে, যা খুব শীঘ্রই প্রকাশ পাবে বলেও তিনি জানান। তিনি আরো বলেন ইতিমধ্যেই আমরা দেশের বাইরে ২১ টি কমিটির অনুমোদন দিয়েছি। শীঘ্রই সারা বিশ্বে আমাদের পদচারণা শুরু করব।

সাংবাদিকদের জন্য কল্যাণময় কিছু করার জন্য এই স্বপ্নদ্রষ্টা সৈয়দ ফজলুল কবির চেষ্টা করে যাচ্ছে। সাংবাদিকদের অধিকার রহ্মায় তার এই কার্যক্রম।বিশেষ অতিথির বক্তব্যে মাসুদ লস্কর বলেন, ই -প্রেস ইন্ডাস্ট্রিজ সাংবাদিক দের আত্ননির্ভরশীল করে গড়ে তোলার অন্যতম প্লাটফর্ম। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি নাজমুল কবীর, এম এ আজাদ চৌধুরী, কামাল উদ্দিন৷ এম আর তাওহীদসহ অন্যান্য উদ্যোক্তা বৃন্দ। চট্টগ্রাম বিভাগীয় উদ্যোক্তা আলহাজ্ব সৈয়দ আবু মুসা পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নের এজেন্ডা প্রকাশ করায় কেন্দ্রীয় কমিটি কে ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এতে বাংলাদেশ বেতারের কয়েকজন শিল্পী সহ স্হানীয় সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।

You might like