কুমিল্লাস্থ নবীনগর উপজেলা কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী

জাহাঙ্গীর আলম ইমরুল :

আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লাস্থ নবীনগর উপজেলা কল্যান সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

কুমিল্লাস্থ নজরুল ইন্সটিটিউট কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন ঐতিহ্য কুমিল্লার উপদেষ্টা অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য। প্রধান অতিথির বক্তব্য রাখেন পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক, উপ-সচিব ড. মোঃ আতিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জামিলুজাম্মান, বিশিষ্ট আইনজীবী ও পাব্লিক প্রসিকিউটর এডভোকেট নিশাত সালাহ উদ্দিন, আদর্শ সদর উপেজলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুর রহমান জুয়েল, কুমিল্লা সিটিকরপোরেশনের সাবেক প্যানেল মেয়র আহমেদ সোহেল, ভিক্টোরিয়া সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিবুর রহমান, ভিক্টোরিয়া সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শিপন মিয়া, টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, ইতালির সিসিলি প্রদেশ আওয়ামীলীগ এর সভাপতি জাহিদ খান মিহির, কুমিল্লাস্থ নবীনগর উপজেলা কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ অন্যান্যরা।


কুমিল্লাস্থ নবীনগর উপজেলা কল্যান সমিতির সহ-সভাপতি মাহাবুবুল আলম চপল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট আব্দুল কাইয়ুম চিশতী, ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল, বাংলাদেশ মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন কুমিল্লার সভাপতি তৌহিদুর রহমান এবং নজরুল ইন্সটিটিউট কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমীন সহ অন্যান্যরা।

পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞত সাংস্কৃতিক সন্ধ্যা।

You might like