

শরীফ মোঃ মাছুম বিল্লাহ
হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিনের শুরুতে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার বিতরনী করা হয়।
১৫ আগষ্ট সোমবার সকাল ১০ টায় জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি শেষে বিদ্যালয় মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ফারুকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও হাইমচর উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এস এম আল মামুন সুমন।
দোয়া ও মিলাদ পূর্বে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবুল খায়ের, মোঃ আলী আকবর, সহকারী শিক্ষক প্রশান্ত কুমার দাস, আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আলি রাজা পাটওয়ারী, উপজেলা যুবলীগ নেতা মোঃ সোহাগ আখন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ মহাসিন পাটওয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ।

এসময় দোয়া ও মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ ইউসুফ মিয়া। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মহিলা অভিভাবক সদস্য ফাতেমা বেগম, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক মোঃ জাহিদ হোসাইন কোতওয়াল, বাহাউদ্দিন হৃদয়সহ শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।







