

স্টাফ রিপোর্টার :
জাতীর পিতা শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কবির চৌধুরীর উদ্যোগে মিলাদ, দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে। এই মেজবানী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দেড় হাজার মানুষ তবারক খেয়েছেন।

১৫ আগস্ট সোমবার দুপুরে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি,জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, তরপুরচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীসহ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে জাতির পিতা ও তার পরিবারের শাহাদাত বরনকারী সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।সবশেষে গরীব অসহায়সহ সর্বস্তরের মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।







