বিশ্ব জাকের মন্জিলের পবিত্র ফাতেহা শরীফের কেন্দ্রীয় মিশন সভা অনুষ্ঠিত হয়

শাহানশাহে তরিকত বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী নকশাবন্দী মোজাদ্দেদী (কুঃছেঃআঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ আগামী ৭ই সফর ১৪৪৪ হিজরী , ৪ঠা সেপ্টাম্বর ২০২২ ইং ,রোজ রবিবার উদযাপন উপলক্ষে অদ্য ২০শে আগস্ট শনিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আসন্ন মহাপবিত্র ফাতেহা শরীফের কেন্দ্রীয় মিশন সভা অনুষ্ঠিত হয় । বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের কেন্দ্রীয় মিশন সভায় শুভাগমন করেন।
মিশন প্রধান জনাব হাবিবুর রহমান সেরনিয়াবাত, সদস্য, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কেন্দ্রীয় সমন্বয় পরিষদ।

উক্ত মিশন সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম শামীম ওসমান – মাননীয় জাতীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ – ৪, জনাব নজরুল ইসলাম বাবু – মাননীয় সংসদ সদস্য, নারায়ণগন্জ-২, জনাব আব্দুল কবীর- সদস্য, বিশ্ব জাকের মন্জিল দরবার শরীফ কেন্দ্রীয় সমন্বয় পরিষদ, জনাব শাহীন মোঃ হাফিজ – সদস্য, বিশ্ব জাকের মন্জিল দরকার শরীফ কেন্দ্রীয় সমন্বয় পরিষদ, জনাব আব্দুর রহিম খান – সদস্য, বিশ্ব জাকের মন্জিল দরকার শরীফ কেন্দ্রীয় সমন্বয় পরিষদ, জনাব নাসিমুল গনি নয়ন -পরামর্শক, বিশ্ব জাকের মন্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ, জনাব কাজী জামশেদ কবির বাকী বিল্লাহ – সদস্য, বিশ্ব জাকের মন্জিল দরকার শরীফ কেন্দ্রীয় সমন্বয় পরিষদ, জনাব শফি উদ্দিন ভূইয়া -কর্মী প্রধান, নরসিংদী জেলা, জনাব আবুল হোসেন – কর্মী প্রধান, মুন্সিগঞ্জ জেলা, জামানুল ইসলাম রনি – কর্মী প্রধান, ঢাকা জেলা দক্ষিণ, জসিম উদ্দিন জুয়েল-
চীফ কোর্ডিনেটর – বিশ্ব জাকের মন্জিল দরবার শরীফ, জনাব মোবারক হোসেন- উপদেষ্টা, কর্মী গ্রুপ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।

কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়, এরপর মিলাদ কিয়াম করা হয়। নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের, সহকারী কর্মীপ্রধান(ব্যবস্থাপনা), জনাব আব্দুল হান্নান ভূঁইয়া স্বাগত বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে সকল জাকেরদেরকে দরবারে যাবার দাওয়াত দেন এবং বলেন যে সকলে খেদমত দিল নরম করে করবেন। যে যার অবস্থান থেকে খেদমত করে যাবেন।

উক্ত সভায় সম্মানিত অতিথিবৃন্দ হযরত শাহ্‌সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছঃআঃ) ছাহেবের , মহা পবিত্র ফাতেহা শরীফ এবং বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের শান-মান-মর্যাদা-মর্তবা অশ্রসিক্ত নয়নে স্মরণ করেন এবং বর্ণনা করে ফায়েজপূর্ণ বক্তব্য রাখেন । মহা পবিত্র বিশ্ব ওরস শরীফের ন্যায় ফায়েজপূর্ণ ভাবে ও জজবা হালতে জান-মাল দিয়ে খেদমত করে আগামী মহা পবিত্র ফাতেহা শরীফে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে উপস্থিত হয়ে পালন করার অনুরোধ করেন । উপস্থিত সকলের জন্য বিশ্বওলী হযরত পীর কেবলাজান হুজুরের রহমত ও দয়া কামনা করেন।

উক্ত পবিত্র মিশন সভায় সম্মানিত সভাপতি দিক-নির্দেশনা মূল্যবান বক্তব্য রাখেন জনাব খন্দকার শাহ আলম , কর্মী প্রধান, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ নারায়ণগঞ্জ জেলা ও মহা নগর এবং সভাপতি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ।

উক্ত মহতী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর অধিনস্ত সকল থানা, ইউনিয়ন, ওয়ার্ডের বিপুল সংখ্যক জাকেরান-আশেকান-ভক্তবৃন্দ ভাই উপস্থিত ছিলেন ।

You might like