

সাইদ হোসেন অপু চৌধুরী :
২০০৪ সালে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত হাইমচরের কৃতি সন্তান শহীদ আঃ কুদ্দুস পাটওয়ারী স্বরনে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২১ আগষ্ট রবিবার আয়োজিত আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডঃ হেলাল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল আলম।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী চক্র এখনও নানাভাবে সোচ্চার আছে। এই অপশক্তির যে কোনো অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে সব সময় প্রস্তুত থাকতে হবে। এই একুশে আগস্ট গ্রেনেড হামলায় চাঁদপুরের দুইজনকে আমরা হারিয়েছি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য কুদ্দুস পাটোয়ারী ও মতলব উত্তর যুবলীগ কর্মী আতিক। দ্রুত সম্ভব ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায় কার্যকর হবে। এই রায় কার্যকর করার মধ্য দিয়ে দেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান হবে এবং বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমিতে পরিণত হবে।
তিনি ২১ আগস্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জিসান মাহমুদ, ত্রান বিষয়ক সম্পাদক শরীফ হোসেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এডভোকেট হাবিবুর রহমান লিটু, আতাউর রহমান পাটওয়ারী, মাঈনুদ্দিন আমিন সুমন, ফারুক হোসেন ভূইয়া, যুগ্ম সম্পাদক মাসুদ হোসেন পরান, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক শরীফ হোসেন উজ্জ্বল, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ আঃ কুদ্দুস পাটওয়ারীর বড় মোঃ হুমায়ুন পাটওয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন টিটু হাওলাদার, হাইমচর উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী প্রমূখ।
আলোচনা সভা শেষে গ্রেনেড হামলায় নিহত হাইমচরের কৃতি সন্তান শহীদ আঃ কুদ্দুস পাটওয়ারী রুহের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া এবং তার কবরে কেন্দ্রীয় এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।







