শেরপুর পৌর যুবদলের উদ্যোগে ০৩ ওয়ার্ডে কর্মী সমাবেশ

শেরপুর প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শেরপুর পৌর শাখার উদ্যোগে নবগঠিত পৌর যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদুলের সভাপতিত্বে , সদস্য সচিব আবু আছরা রনি এর সঞ্চালনায় ১০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের ৩ নং ওয়ার্ডের শেখহাটি বাজারে এক বিশাল কর্মী সভায় আয়জন করা হয়।

উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপুস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির সভাপতি প্রভাষক এবিএম মামুনুর রশিদ পলাশ ।

প্রধান বক্তা হিসেবে উপুস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন।

আরও উপুস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন , জেলা বিএনপির ছাত্র বিষয় সম্পাদক মোঃ কামাল হোসেন, শহর শ্রমিক দলের বিপ্লবী সভাপতি নয়ন, জেলা তাঁতি দলের সদস্য সচিব রোমান, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপুল, যুগ্নআহ্বায়ক নাদিম আহমেদ প্রমুখ ।

You might like