

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে জমি সংক্রান্ত রিরোধ মামলায় উপজেলা ভূমি অফিসের মিথ্যা প্রতিবেদন দাখিলের প্রতিবাদে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ফয়েজ আহমেদ ও তার পরিবারের লোকজন।
স্থানীয় রুস্তুমপুর এলাকার ফয়েজ আহমেদ তার লিখিত বক্তব্যে জানান, আমার বাবা জয়নাল আবদিন রুস্তমপুর মৌজায় ৪৮.৬২শতক জমি ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগ দখলে রয়েছি। কিন্তু আমাদের প্রতিপক্ষ ঢাকা মুগদা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারর্ফ হোসেন বাহার গংদের কোন প্রকার মালিকানা না থাকা সত্তে¡ও উক্ত জমি জবর দখলের পাঁয়তারা করে আসছে। জমি দখলে বাধাঁ প্রদানের কারণে চলতি বছরের ১৩ মে দিনের বেলায় প্রকাশ্যে রুস্তমপুর বাজারে আমি ও আমার ছোট ভাই শেখ ফরিদকে হাত-পা বেধেঁ অমানুসিকভাবে নির্যাতন চালায়।

নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটক করে আদালতে পাঠায়। ঐ ঘটনায় বর্তমানে একটি মামলা চলমান রয়েছে । অপরদিকে প্রতিপক্ষরা আমাদের থেকে সম্পত্তি পাবে দাবী করে আদালতে একটি মামলা দায়ের করে । এতে আদালত মামলাটি আমলে নিয়ে ফদিগঞ্জ উপজেলা ভূমি অফিসকে সরে জমিন তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।

সে মোতাবেক তদন্তকালীন চাহিদা মত উৎকোচ না পেয়ে গত ১ সেপ্টেম্বর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো: আবু বকর ছিদ্দিক , অফিস সহকারী জয়নাল ও উপজেলা ভূমি কর্মকর্তার দায়িত্বে থাকা (ইউএনও ) তাসলিমুন নেছা উক্ত সম্পত্তি আমাদের প্রতিপক্ষের দখলে রয়েছে দেখিয়ে মিথ্যা প্রতিবেদন দাখিল করেন।

যদিও ঐ সম্পত্তি অদ্যাবধি আমাদের দখলে ও আমাদের রোপন করা বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ-গাছালি রয়েছে।তাই মিথ্যা ও ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত প্রতিবেদটি বাতিল করে পুন:রায় সরেজমিন তদন্ত সাপেক্ষে সঠিক প্রতিবেদন দাখিলের জোর দাবী জানাচ্ছি।







