

হাইমচর প্রতিনিধি
হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন উত্তর চরভাঙ্গা গ্রামে এক গৃহবধূর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত গৃহবধূ স্থানীয় আঃ রহিম গাজীর স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের তিনটি সন্তান রয়েছে এবং বড় মেয়ের বিয়েও হয়েছে বেশ কয়েকমাস আগে। পরধনলোভী গৃহবধূ টুনি স্বামীর অনুপস্থিতিতে ঘরে পর পুরুষের সাথে মেলামেশা করে বলে অভিযোগ স্বামী রহিমের। এ নিয়ে তাদের মাঝে কলহের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত টুনি বেগমের স্বামী আব্দুর রহিম গাজী জানান, আমার বড় মেয়েকে বিয়ে দিয়েছি। বিয়ের দেড় যুগ পর এসে আমার স্ত্রী আমাকে অবমূল্যায়ন করছে। কিছুদিন পর পরই দেখছি নতুন শাড়ী, গহনাসহ নামি-দামি পোশাক পরছে সে। অতঃপর সন্দেহবসত আমি তাকে চোখে চোখে রাখতে গিয়ে তার বিভিন্ন অপকর্ম আমার চোখে ধরা পড়ে। নদীর পাড় কিংবা ঝোপঝাড়ের আড়ালে পরপুরুষের সাথে কথা বলে আমার স্ত্রী টুনি। এমনকি আমার অনুপস্থিতিতে ঘরে পর পুরুষের সাথে সময় কাটায়। বারংবার সতর্ক করার পরও সে এ পথ থেকে ফিরে আসছে না।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের কাছে জানা যায়, অভিযুক্ত গৃহবধূ টুনি স্বামীর চেয়ে পর পুরুষদের বেশি মূল্যায়ন করে। দিনের বেশিরভাগ সময়-ই সে বাড়ির বাইরে থাকে। সন্ধ্যার পরও তাকে ঘরে পাওয়া যায় না। প্রায় সময়ই টুনির স্বামী ছাড়াও ঘরে অন্য পুরুষের আওয়াজ শোনা যায়। স্বামী আব্দুর রহিম কিছু বললেই তার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে কথা বলে।
টুনি বেগমের বাড়ির অন্যারা জানান, গত ১৪ সেপ্টেম্বর রাত অনুমান সাড়ে ১০ টায় তার ঘরে অন্য পুরুষের উপস্থিতি টের পেয়ে হাতেনাতে ধরেন টুনি বেগমের স্বামী আব্দুর রহিম। পরে সে চিৎকার চেচামেচি করলে মানুষ জড় হওয়ার আগেই পালিয়ে যায় টুনি বেগমের পরকীয়া সম্পর্কে জড়ানো ছেলে।
স্থানীয় সমাজ সেবক আমির হোসেন পাটওয়ারী বলেন- আব্দুর রহিম গাজীর স্ত্রীর বিষয়টি আমাকে অবগত করার পর তার স্ত্রীর কাছে এ বিষয়ে জানতে গেলে আমার সাথে রুক্ষ আচরণ করে সে। এরপর থেকে আব্দুর রহিম বিকেলে, সন্ধ্যায় কিংবা রাতে আমাকে নিয়ে সন্দেহজনক স্থানে গেলে আমার চোখেও তার অপকর্ম স্পষ্ট হয়। তাকে বিভিন্ন ভাবে সতর্ক করার পরও সে কারও কথা তোয়াক্কা না করে পরকিয়ায় লিপ্ত হয়।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান শেখ বলেন- আব্দুর রহিম গাজীর স্ত্রী টুনির পরকীয়ার বিষয়টি আমি অবগত হয়েছি। তারা নিজেদের মধ্যে বিষয়টি সমাধান করে নেওয়ার কথা আমাকে জানায়। যেহেতু পুনরায় সে বিষয়টি শুনেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।







