

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১৯ সেপ্টেম্বর ২০২২
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন জেলা প্রশাসক।

যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ দুলাল মিয়ার মনোনয়নপত্র বাতিল হওয়ায় মফিজুর রহমান বাবলু বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হচ্ছেন।

এছাড়া সদস ও সংরক্ষিত সদস্য প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই চলছে।







