ফরিদগঞ্জে বখাটেদের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থী-অভিভাবক

মো: মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে সম্প্রতি মাত্রাতিরিক্ত বখাটেদের উৎপাত বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঘিরে। উপজেলায় রয়েছে ৫০টি হাই স্কুল, ৫২টি মাদ্রাসা ০৮টি কলেজ ও ১৯০টি প্রথমিক বিদ্যালয়।

অধিকাংশ প্রতিষ্ঠানের আশ-পাশে বখাটে এমনকি অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মেয়েদের উত্ত্যেক্ত করার জন্য অবস্থান করছে। বিশেষ করে স্কুল শুরুর সময় ও ছুটির সময় বখাটেরা আড্ডা দিয়ে সময় পার করছে।

মেয়েদের গতিরোধ, শিস দেয়া, কুরুচিপূর্ণ কথা বলা মোবাইলে মিউজিক বাজানোর মতো কাজগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যাতায়াতের রাস্তার বিভিন্ন মোড় অবস্থান নিয়ে চালিয়ে যাচ্ছে। অনেক মেয়ে শিক্ষার্থীর শিক্ষা জীবনের অবসান ঘটেছে এদের উৎপাতে।

এ পরিস্থিতিতে উৎকন্ঠায় থাকা অভিভাবকদের মধ্যে খাজুরিয়া এলাকার রোকেয়া, আদশা এলাকার মহসীন মোল্লাসহ অনেকেই জানান, বখাটেদের হাত থেকে রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশ-পাশে প্রশাসনের নজনদারীর জোর দাবী জানান।

এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানরা জানায়, প্রতিনিয়তই বখাটেদের দ্বারা ছাত্রীরা ইভটিজিংয়ের স্বীকার হচ্ছে। এতে বেশীর ভাগই আতœসন্মানের কথা চিন্তা করে নিরবে সহে ও আমরা বখাটেদের অভিভাবকদের ডেকে সমজতা করে দেই। যেগুলো একেবারে বেপরোয়া সেগুলোর জন্য কালে- ভদ্রে আইনগত ব্যবস্থা নেয়া হয়ে থাকে। নারী শিক্ষাকে নিরবিঘœ করতে সংশ্লিষ্ট প্রশাসনকে এ বিষয়ে নজরদারী অবশ্যই বৃদ্ধি করতে হবে। ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ,লাউতলী কলেজ এন্ড স্কুল , খাজুরিয়া হাই স্কুল , লতিফগঞ্জ ম্দ্রাসা, চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজ, কালিরবাজার কলেজ, সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়, ধানুয়া স্কুল এন্ড কলেজ এলাকায় অতিমাত্রায় বখাটেদের আনাগোনা লক্ষ্য করা গেছে।

বখাটেদের সংখ্যা দিন দিন বৃদ্ধির কারণ ও প্রতিকারের বিষয়ে শিক্ষাবিদ, সমাজপতি ও সচেতন মানুষ জানায়, পারিবারিক , সামাজিক ও ধর্মীয় অনুশাসন দূর্বল হয়ে পড়া ও এলাকা ভিক্তিক খেলার মাঠ না থাকায় বিনোদন বঞ্চিত কিশোররা ধীরে ধীরে বখাটে হয়ে পড়ছে। তাছাড়া এ অঞ্চল প্রবাসী অধুষ্যিত হওয়ায় পরিবাবের পুরুষ অভিভাবকের অনুপস্থিতির সুযোগে নিয়ন্ত্রহীন চলাফেরার কারণেই বখাটের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিকারের বিষয়ে পারিবারিক ও সামাজিক শাসনের পাশাপাশি আইনশৃংখলা বাহিনীকে আরোও নজদারী বাড়াতে হবে।

তাছাড়া এলাকা ভিক্তিক বিনোদনের জন্য খেলার মাঠ তৈরী করার উদ্যোগ নিতে হবে। যাতে করে ছেলে মেয়েরা খেলাধুলার সুযোগ পায় । মোবাইল ব্যবহারে কঠোর নিষেজ্ঞা আরোপ করতে হবে।


এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহীদ হোসেন জানান, আমরা বখাটের বিষয়ে সংবাদ পেলেই ব্যবস্থা নিচ্ছি। তবে অনেক ক্ষেত্রে লিখিত অভিযোগের অভাবে প্রয়োজনমতো ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালিন বখাটেদের দেখতে পেলে আটক করা হবে এত কোন ছাড় নেই।

You might like