ফরিদগঞ্জে শিশুর লাশ উদ্ধার

ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জে গলায় ফাঁস দেওয়া তারেকুল ইসুলাম (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রাম থেকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঐ শিশুর বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তারেকুল ওই এলাকা রুবেল হোসেন’র ছেলে। প্রথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির বাবা জীবিকার তাগিদে রিক্সা নিয়ে সকালে বাড়ীর বাহিরে যান। মা বাড়ির পাশের একটি সবজি ক্ষেত থেকে সবজি তুলতে গেলে এ সময় তারেকুল তার ছোট ভাই-বোনদের সাথে বাড়িতেই ছিলো।

দুপরে শিশুটির পিতা বাড়ীতে এসে দেখেন তারেকুল ঘরেই বাঁশের আঁড়ার সাথে গলায় মাফলার পেঁছানোবস্থায় ঝুলে আছে। এ সময় তার ডাক চিৎকারে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেয়।ধারণা করা যাচ্ছে কেউ ফাঁস দিয়ে লাশ ঝুলিয়ে রেখেছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন তারেকুলের মরদেহ উদ্ধার ও ময়তা তদন্তের জন্য মর্গে পাঠানো এবংএকটি অপমৃত্যু মামলা নেওয়ার কথা নিশ্চিত করেছেন।

You might like