হাজীগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

হাজীগঞ্জ প্রতিনিধি :

আসন্ন পূজা উদযাপন উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও হাজীগঞ্জ -শাহারাস্তি আসনের বর্তমান সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে সম্প্রতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিম বার, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ. স. ম মাহবুব-উল আলম লিপন, অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ বড় মসজিদের খতিব মুফতি আব্দুর রফ, চাঁদপুর- জেলা পূজা উদর্যাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, হাজীগঞ্জ পূজা উদর্যাপন কমিটির সভাপতি সভাপতি বাবু রুহিদাস বনিক, হাজীগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমেদ খসরু প্রমুখ।

You might like