

মোঃ মহিউদ্দিন,ফরিদগঞ্জ সংবাদদাতা :
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালীটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাÐার সহিদ উল্যা তপাদার, লোকমান তালুকদার , পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক , আব্বাছ বেপারী, সুলতান আহমেদ রিপন, আব্দুস সামাদ মিন্টু , ইউপি চেয়ারম্যান শেখ শাহআলম, এস এম কাউছারুল আলম কামরুল প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা ও দোয়া ও মুনাজাত সম্পন্ন হয়।







