ফরিদগঞ্জে লোডশেডিংএ জনজীবন অতিষ্ঠ

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতাঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে অতিমাত্রায় লোডশেডিং-এ জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। চলমান এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের প্রস্তুতিতে খুবই সমস্যা হচ্ছে। বিদ্যুৎ সরবরাহের ফিডার ব্যাধে ১০ /১২ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছেনা। নিধারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে,শিক্ষার্থী,ব্যবসায়ী,মসজিদের মুসল্লি, সংবাদকর্মীসহ সরকারী-বেসরকারী অফিসগুলোকে।

সারা দেশে বিদ্যুতের লোড শেডিংএর রেসিইউ‘র কয়েকগুণ বেশী সময় যাবৎ বিদ্যুৎ বিহীন থাকছে ঝড়ের ও যান্ত্রিক অযুহাতে ফরিদগঞ্জ । কোথাও ডাল-পালা লাইনে পড়ে থাকলে তা ফাইন্ড আউট করতে ১০/১২ ঘন্টা পর্যন্ত সময় লাগছে। ফলে দিনের পর দিন সকল পেশা ও শ্রেণীর মানুষের মাঝে ক্ষোভ বাড়তে শুরু করেছে।

উপজেলায় রয়েছে , ৫০টি হাই স্কুল , ৫২টি মাদ্রাসা, ১৯০টি প্রাথমিক বিদ্যালয়,২০০টি কওমি মাদ্রাসা , ৪০/৪২টি হাট-বাজার । এ সকল প্রতিষ্ঠানগুলো কার্যক্রম চালাতে বেকায়দায় পড়েতে হচ্ছে প্রতিনিয়ত। এদিকে দিনে রাতে অসংখ্যবার বিদ্যুতের আসা-যাওয়ার কারণে বৈদ্যুৎতিক সরঞ্জামাদি বিকল হয়ে পড়ছে। ফরিদগঞ্জ জোনাল অফিসটি ৯টি ফিডারের মাধ্যমে ১০টি ইউনিয়ন ও ০১টি পৌর সভায় ২০৭টি গ্রামের ৯৪ হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহের কাছে নিয়োজিত রয়েছে।

লোড শেডিংএ জনজীবন অতিষ্ঠ হওয়াসহ উৎপাদন ব্যাহত হচ্ছে। মুদী দোকান, পল্ট্রি শিল্পে লোকষান গুণতে হচ্ছে। সরকারী -বেসরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।


গ্রাহকদের মধ্যে ডাঃ দেলোয়ার , শাহাবুদ্দিন বাবুল , মিজানুর রহমান , নুরে আলম টুটুলসহ অনেকেই জানান, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি খুবই খারাপ। গত ২৪ ঘন্টায় ৫নং ফিডারে সর্বসাকুল্যে ৭/৮ ধাপে ৫ ঘন্টাও বিদ্যুৎ পাইনি।একই অবস্থা অপরাপর ফিডারগুলোতেও বিরাজমান রয়েছে। গ্রাহকদের দাবী লোড শেডিং কমিয়ে আনার । তারা আরোও জানান,আমরা বিদ্যুতের প্রাপ্তি ও চাহিদার নিয়মানুযায়ী লোড শেডিং মানতে রাজি। কিন্তু অহেতুক ৫/৭ ঘন্টা যান্ত্রিক ত্রুটি ও গাছ-পালা ও ঝড়ের অযুহাত দেখিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা মানতে পারিনা।


এ বিষয়ে শনিবার (০১অক্টোবর) ফরিদগঞ্জ জোনার অফিসের ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন জানান, মাঝে মধ্যে লোড শেডিং হয়। তবে বেশীর ভাগ সময়ই বিদ্যুৎ থাকে। ঝড় ও যান্ত্রিক এুটির কারণে অনেক সময় সমস্যা হয়ে থাকে। তবে এ সমস্যা অচিরেই কেটে যাবে। তাছাড়া গ্রাহকদের সচেতন হতে হবে। কোথাও গাছের ডাল Ñ–পালা লাইনে পড়ে থাকলে দেখা মাত্র আমাদের জানাতে হবে। এছাড়া আরোও ১টি সাব-ষ্টেশন করা হলে সমস্যা অনেকাংশে থাকবেনা। স্বাভাবিক ভাবেই এক মাসের মধ্যে হয়তো লোড শেডিং থাকবেনা।

You might like