

সাইদ হোসেন অপু চৌধুরী :
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলার ৫নং ওয়ার্ডের সদস্য পদে মোঃ আলাউদ্দিন সরকার তালা প্রতীক নিয়ে ভোটারদের কাছে শরণাপন্ন হচ্ছেন এবং প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
তিনি তার নির্বাচনী এলাকায় তালা প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন ও দোয়া এবং সমর্থন চেয়েছেন।

তিনি বলেন, ইনশাল্লাহ আমি নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হতে চাই। আমি নির্বাচিত হলে এ ওয়ার্ডকে মডেল ওয়ার্ডসহ সামাজিক উন্নয়ন মূলক কাজ করবো। এছাড়া বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং রোধ করতে সব সময় সোচ্চার থাকব। প্রত্যেককে যার যার অবস্থান থেকে সম্মান করা।
আমি দেখাতে চাই একজন সৎ ও নিষ্ঠাবান লোক কাকে বলে এবং একজন সদস্য কেমন হওয়া উচিৎ। এই ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ডে রুপান্তরিত করব। তার জন্য চাই আপনাদের দোয়া সমর্থন ও ভালবাসা। আগামী ১৭ অক্টোবর আমার তালা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ সময় উপস্থিত ছিলেন, তার নির্বাচনী ওয়ার্ড এর ভোটার ও সমর্থনকারী এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা।
উল্লেখ্য: সদা হাস্যজ্জল এই উদীয়মান, সুশিক্ষিত, প্রার্থীকে এলাকাবাসি ও ভোটারা সদস্য হিসেবে দেখতে চায়। জনপ্রিয়তা ও জনসমর্থন সব ক্ষেত্রেই সম্ভব্য অপরাপর প্রার্থীর তুলনায় এগিয়ে রয়েছেন আলাউদ্দিন সরকার। তার বড় শক্তি সম্মানিত ভোটার, এলাকার সাধারণ জনগণ ও সকল স্তরের নেতাকর্মীদের ভালবাসা। দারিদ্র্য মুক্ত ও শিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়কে বাস্তবে রুপ দেয়ার লক্ষে পৌঁছে যাবেন তার নির্দিষ্ট গন্তব্যে এমনটাই প্রত্যাশা সর্বস্তরের জনগণের।

মোঃ আলাউদ্দিন সরকার সৎ এবং নিষ্ঠার সাথে ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মেঘনা ধনাগোদা শেচ প্রকল্পের সাধারণ সম্পাদক এবং ফরাজিকান্দি ওয়াইচিয়া মাদ্রাসার এতিমখানার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।







