ফরিদগঞ্জে স্কাউটের নির্বাহী কমিটি নির্বাচন সম্পন্ন

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে বৃহস্পতিবার স্কাউটের ১১তম নির্বাহী কমিটির নির্বাচনÑ২০২২ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

কমিশনার পদে ৩জন প্রার্থীর মধ্যে ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে হাছিনা আক্তার প্রধান শিক্ষিকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিকটতম প্রতিদ্ব›দ্বী নেছার আহম্মদ প্রধান শিক্ষক শাহাজান কবির উচ্চ বিদ্যালয় ১৩১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পদক পদে ২ জন প্রার্থীর মধ্যে ৩৫৫ ভোট পেয়ে মোঃ জিয়াউর রহমান নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্ব›দ্বী মো: অবদুল লতিফ খান ২৩১ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রার্থীর মধ্যে ২৪৭ ভোট পেয়ে মোঃ আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী মোহাম্মদ ইব্রাহিম মিয়া ২২৮ ভোট পেয়েছে।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুন।সকাল ৯ টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। শতভাগ সুষ্ঠ, অবাধ, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছে ভোটার প্রার্থীরা।

স্বত:স্ফুর্তভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে উপজেলার শিক্ষক সমাজ আনন্দ মূখর পরিবেশে অংশ গ্রহণ করেছে। ৫শত ৮২ ভোট কাসটিং হয়েছে। একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আলী রেজা আশ্রাফীকেও ধন্যবাদ জ্ঞাপন করেছে সর্বস্তরের শিক্ষক সমাজ।

সাধারণ শিক্ষকরা নব-নির্বাচিত কমিটির কাছে আগামীতে ফরিদগঞ্জকে মডেল স্কাউট এ উন্নীত করণের প্রত্যাশা করছেন। স্বচ্ছ ও জবাবদিহি মূলক একটি প্রতিষ্ঠান হিসাবে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করছে।

You might like