

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভাটি ২০০৫ সালে ১৯ দশমিক ৭৫ বর্গকিলোমিটার আয়তন নিয়ে গঠিত। কৃষি নির্ভর এ পৌর সভাটি ৩৭ হাজার লোকসংখ্যা নিয়ে শুরুতে ‘গ’ পরে “খ” ও বর্তমানে “ক”শ্রেণীতে উন্নীত হয়।
সমস্যাগুলো হচ্ছে, ৯টি ওয়ার্ডে স্ট্রিটলাইট নেই, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নাজুক, অপর্যাপ্ত ড্রেনেজ, রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, জলাবদ্ধাতা, কেরোয়া ব্্রীজটির জীর্ণ দশা, নকশা অনুমোদনে বাড়তি নেওয়া, যানবাহন ব্যবস্থাপনায় অনিয়ম, ট্রেড লাইসেন্সে ও সাইনবোর্ড ফি বেশি নির্ধারণ , অট্রো রিক্সায় অতিরিক্ত ফি। বিশুদ্ধ পানি সরবরাহে জনস্বাস্থ্য বিভাগের সাড়ে ৪ কোটি টাকার পানির লাইনের কাজ দায়সারা গোছের ভাবে শেষ হলেও সুফল পায়নি ।

“গ” শ্রেনীর সময় স্ট্রিটলাইট সচল থাকলেও “খ” ও “ক”তে উন্নীত হওয়ার বিদ্যুৎ ও তার চুরির অজুহাতে অচল হয়ে পড়ে। সম্প্রতি পূজায় পৌরবাজারে ক’টি সড়ক বাতি দিয়েই দায়িত্ব পালন শেষ। শ্রেণী উন্নীত হলেও সেবার মান বদলায়নি।
গত অর্থ বছরে ১৪‘শ ৫০ মিটার ড্রেন বরাদ্দ আসে তন্মধ্যে মাত্র সাড়ে ৩শ” মিটার ড্রেনের কাজ করে বাকি অর্থ ফেরত। এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সোহরাব হোসেন প্রিয় সময়কে জানান, কাজ করতে অনুকূল পরিবেশ পৌর কর্তৃপক্ষ দিতে ব্যর্থ হওয়ায় বরাদ্দ বাতিল পূর্বক টাকা ফেরৎ পাঠানো হয়েছে।
পাইলট স্কুল ও মডেল মসজিদগামী সড়কটি কাদা পানিতে সয়লাব হয়ে রয়েছে। দক্ষিণ বাজারে ড্রেন নেই, মাছের শেডগুলো জরাজীর্ণ। প্রতিনিয়ত পানি পড়ে ভিজে সাবাড় হচ্ছে মাছ বিক্রেতাদের মাথা।
মাছবিক্রেতা দিলিপ, বজলাল, সুশীল, রিপন, নিপু জানান, পলিথিন ও রেকসিন টানিয়েও চললেও শরীরি মাথা সবই ভিঁজে যায়। অতিরিক্ত খাজনা নিয়েও শেড মেরামতে উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের ।
রূপসাগামী সড়কের মাথায় ময়লার ভাগাড় করে রাখায় দূর্রগন্ধে মৎস্য অফিসসহ আশপাশের এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। পথচারিরা নাক চেপে চলছে।
পূর্বের মেয়রের মাস্টার রোলে নিয়োগ দেয়া প্রায় ৫০ জনকে বাদ দিয়ে নতুন মেয়র নিজের পছন্দের মাস্টার রোলে প্রায় ৭০ জনকে নিয়োগের পাঁয়তারা করছেন। পৌরসভা আইনে ৪ জনের বেশি মাস্টার রোলে নিয়োগ নয়। মানছেনা নিয়ম।
অটোরিক্সা চালকদের লাইসেন্স ফি ১৪ হাজার ৪ শ‘ত টাকা। অতিরিক্ত ফি প্রত্যাহরে চালকরা মানববন্ধন ও সমাবেশ করায় আংশিক কমানো হলেও সুরাহ হয়নি।
সন্ধ্যার পর বাজারসহ পৌরসভার ওয়ার্ডগুলি কার্যত ভূতুড়ে নগরিতে পরিণত থাকছে। প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছে পৌর নাগরিকরা।
পৌর নাগরিক ডাঃ দেলোয়ার, আনিছুর রহমান , আর্জু জানান, রাস্তার বেহাল দশা, পানির লাইন, লাইটিং, ডাষ্টবিন নেই। চরগুদাড়ার দক্ষিণ অংশে নেই স্কুল, নেই রাস্তার সু-ব্যবস্থা, নেই ষ্ট্রীট লাইট, নেই ড্রেনেজ ব্যবস্থা। মেয়র আসে মেয়র যায় আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি।

পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী অসুস্থ থাকায় প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সেলর আঃ মান্নান পরান বলেন, সমস্যা আর সম্ভবনা নিয়েই চলছে উন্নয়ন কর্মকান্ড। ড্রেনেজ ও বিশুদ্ধ পানি সরবরাহের কাজ প্রায় শেষের দিকে। রাস্তা-ঘাটের ব্যাপক কাজ করা হয়েছে। বিভিন্ন ফি অতিরিক্ত নয় “ক” শ্রেণীর হিসাবেই ফি নির্ধারণ করা হচ্ছে। শীঘ্র সড়ক বাতির ব্যবস্থা করা হবে। মাছ বাজারের শেড মেরামতের প্রকল্প পাঠানো হয়েছে। রাস্তা-ঘাটের সার্বিক অবস্থা এখন অনেক ভালো আছে।







