

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ দু’উপজেলার সংযোগ স্থাপনের জন্য ডাকাতিয়া নদীর উপর নির্মিত (উটতলী) নামক ব্রিজের ভিত্তি প্রস্তর করেন সংসদ সদস্য। উপজেলা সুবিদপুর পূর্ব ইউনিয়নে টোরা মুন্সীর হাট এলাকায় রবিবার (১৬ অক্টোবর) দুপুরে ভিত্তিপ্রস্তর শেষে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন মানিক, এলজিইডির চাঁদপুর জেলা নির্বাহী প্রকৌশলী ইউনুছ বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি তোফায়েল আহাম্মেদ ভূঁইয়া।
ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ’র সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো: আল আমিনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা যুবলীগের আহŸায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহŸায়ক হেলাল উদ্দিন আহমেদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৩নং সুবিদপুর মো: বেলায়েত হোসেন, ৪নং সুবিদপুর মো: মহসীন হোসেন, ৫নংগুপ্টি মো: শাহাজান পাটওয়ারী, ১০নং গোবিন্দপুর মো: আলাউদ্দিন, ১১নং চরদুখিয়া মো: মাহমুদুল হাসান মিরাজ, ১৬নং রুপসা মো: শফির খান, সাবেক ৯নং উপি চেয়ারম্যান সোহেল হোসেন চৌধুরী, ৩নং সুবিদপুর মাও: সরাফত আলী, আওয়ামীলীগ নেতা জিএম তাবাচ্ছুম, মুন্সীরহাট মাদ্রাসার অধ্যক্ষ মোরশেদ আলম, মুন্সীর হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, ১৫নং ইউপি‘র এমপি প্রতিনিধি মো: নজরুল ইসলাম সুমন, ৩নং ইউপি এমপি প্রতিনিধি মো: আত্তার পাটওয়ারী, গল্লাক কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, সাবেক যুবলীগ নেতা মো: বিল্লাল হোসেন প্রমুখ।

ওই এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবে রূপ লাভ করতে চলছে। ডাকাতিয়া নদীর উপর ৫শ ৫০ মিটার দৈর্ঘ্যরে ব্রীজটির কাজ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সুরমা এন্টারপ্রাইজ ৫৬ কোটি ৫১ লাখ ৫০ হাজার ৮শত ৪ টাকায় পেয়েছে।
ব্রিজটি নির্মাণ হলে চাঁদপুর সদর ও হাজীগঞ্জের সাথে ফরিদগঞ্জের ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে উন্নয়ন সাধিত হবে।







