

সাইদ হোসেন অপু চৌধুরী :
শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে মোবাইল প্রতিকে ৭’ শ ২৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির হোসেন প্রধানীয়া (আনারস প্রতীক) পেয়েছেন ৫’ শ ২২ ভোট। চাঁদপুর জেলার ৮ উপজেলার ৮কেন্দ্রে এবারই সর্ব প্রথম ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
সোমবার সকাল ৯টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। ভোট গ্রহণের শুরু থেকেই নির্বাচন কর্তৃপক্ষসহ আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে।
জানা যায়, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ১ হাজার ২শ’ ৬৯ জন। এরমধ্য চেয়ারম্যান পদে সর্বমোট ১ হাজার ২শ’ ৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
১ নং ওয়ার্ড সদর আসনে মোবাইল প্রতিক পেয়েছে ১৬৩ ভোট, প্রতিদ্বন্ধী আনারস প্রতিক পেয়েছে ৪০ ভোট, হাইমচর ২ নং ওয়ার্ডে মোবাইল পেয়েছে ৬৬ ভোট, আনারস ১৪ ভোট, ফরিদগঞ্জ ৩ নং ওয়ার্ডে মোবাইল পেয়েছে ১১৪ ভোট, আনারস ৯৭ ভোট, মতলব দক্ষিণ ৪ নং ওয়ার্ডে মোবাইল পেয়েছে ৫৮ ভোট, আনারস ৩১ ভোট, মতলব উত্তর ৫ নং ওয়ার্ডে মোবাইল পেয়েছে ১০০ ভোট, আনারস ৮০ ভোট, হাজীগঞ্জ ৬ নং ওয়ার্ড মোবাইল পেয়েছে ৭১ ভোট, আনারস ১০৩ ভোট, কচুয়া ৭ নং ওয়ার্ড মোবাইল পেয়েছে ৯৯ ভোট, আনারস ৭১ ভোট, শাহরাস্তি ৮ নং ওয়ার্ডে মোবাইল পেয়েছে ৮৮ ভোট, আনারস ৬৪ ভোট পেয়েছেন। সবমিলিয়ে চাঁদপুর জেলা নির্বাচনে ৯৮% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
উল্লেখ্য: চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও প্রশাসকের দায়িত্বে ছিলেন আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।







