

ফরিদগঞ্জ(চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলা ভোট কেন্দ্রে প্রথম বারের মতো ইভিএমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (১৭অক্টোবর) সকাল ৯টা হতে বিরতিহীনভাবে দুপুর ২ টা পর্যন্ত ১৫টি ইউনিয়ন, একটি পৌরসভা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানসহ মোট ২১১ জন ভোটার ইভিএমএ ভোট প্রদান করেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক প্রশাসক আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী (প্রতীক মোবাইল ফোন) ১১৪ ভোট ও অন্যান্য কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মোট ৭২৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত। নিকটতম প্রতিদ্ব›দ্বী জাকির হোসেন প্রধানীয়া (প্রতীক আনারস) ৯৭ ভোট ও অন্যান্য কেন্দ্রের প্্রাপ্ত মোট ভোট ৫৩৫ পেয়েছেন।

সাধারণ সদস্য পদে ৪জন প্রার্থীর মধ্যে আলী আক্কাস পাটওয়ারী (প্রতীক টিউবঅয়েল) ১১৩ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন মশিউর রহমান মিটু (প্রতীক তালা) প্রাপ্ত ভোট ৬৫, শাহাবুদ্দিন হোসেন (প্রতীক হাতি) প্রাপ্ত ভোট ৩১ এবং মিজানুর রহমান ভ্ূঁইয়া (প্রতীক ঘুড়ি) প্রাপ্ত ভোট ০২ পেয়েছেন।

সংরক্ষিত মহিলা সদস্য পদে জোবেদা মজুমদার খুশি (প্রতীক ফুটবল) প্রাপ্ত ভোট ১৫৪ এবং আয়েশা রহমান (প্রতীক দোয়াত কলম) প্রাপ্ত ভোট ৫৭ ভোট।
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যেদিয়ে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সম্পন্ন হয়েছে। আইনশৃংখলা রক্ষায় আনসার . পুলিশ, বিজিবি এবং র্যাবসহ ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।







