

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতাঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে লাউতলী স্কুল এন্ড কলেজের শিক্ষক মো: সাইফুল ইসলাম বখাটে মনিরুল বাসার মিলনকে মেয়েদের উত্ত্যক্ত করায় বাধা দিলে বাড়ির সামনে রোববার রাতে কিল,ঘুষি দিয়ে জখম করে।
সোমবার ছাত্র-ছাত্রীরা শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে মানব বন্ধন করেছে। এ ঘটনায় শিক্ষক সাইফুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে লাঞ্চিত হওয়া শিক্ষক সাইফুল ইসলাম জানান, বখাটে মনিরুল বাসার মিলন, ও আঃ ছালাম মিন্টু প্রায় মেয়েদের উত্ত্যক্ত করে আসছে। তাছাড়া মাদকের সাথেও জড়িত রয়েছে। গত কয়েকদিন আগে এক ছাত্রীর ভাইকেও মারধর করেছে। আমি এ বিষয়ে বাধা দিলে সে আমার বাড়ির সামনে মিন্টু নামের আরেক বখাটেকে সাথে নিয়ে আমাকে কিলÑঘুষি দিয়ে জখম করেছে। আমার চিৎকারে আশ-পাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করায়। আমাকে ও আমার পরিবারের লোকজনকে খুনের হুমকিও দিয়েছে।
এদিকে একাদ্বশ শ্রেণীর খাদিজা নামের এক শিক্ষার্থী অধ্যক্ষ বরাবরে এদের বিরুদ্ধে বিচার চেয়ে লিখিত দখাস্ত দিয়েছে। ওঁই ছাত্রী লিখিত দরখাস্তে উল্লেখ করেছে, ১১ অক্টোবর আমার ছোট ভাই আমাকে কলেজে নিয়ে আসার পথে কয়েকটা বখাটে ছেলে আমার ভাইকে মারধর করেছে ও আমাকে মারার জন্য তেড়ে আসে। এ বখাটেরা পাশর্^বতী রামগঞ্জ উপজেলার বাসীন্দা । ফলে তারা অনায়াসে ফরিদগঞ্জ সীমানায় এসে অপরাধ কর্মকান্ড করে কেটে পড়তে পারে। এরা মাদকের সাথেও জড়িয়ে আছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ তোফায়েল আহমদ সত্যতা স্বীকার করে বলেন, ১৬ অক্টোবর দুপুরে শিক্ষার্থী খাদিজার অভিযোগের প্রেক্ষিতে গভর্ণিং বডিসহ বিষটি সুরাহা করার পর ওঁই দিন শেষে রাতে শিক্ষকের বাড়ির সামনে গিয়ে তাকে কিল ঘুষি দিয়ে লাঞ্চিত করেছে। তাই আইনগত ব্যবস্থা নিতে বলেছি। ওঁই বখাটেরা মাদকের সাথে জড়িয়ে অপরাধ কর্মকান্ডে বেপরোয়া হয়ে উঠছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শহিদ হোসেন লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকারসহ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।







