কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত, আহত ২

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ২০ অক্টোবর ২০২২

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছে।

বৃহষ্পতিবার বিকেল সোয়া চারটায় জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবপুরে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার দেবপুর পুলিশ ফাঁড়ী ইনচার্জ জানান, বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবপুরে এলাকায় কুমিল্লাগামী ফারজানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।

তিনি এই প্রতিবেদককে আরো জানান, এসময় ঘটনাস্হলে ৩ জন নিহত হয়, এঘটনায় আহত হয় আরো দুইজন।

You might like