ফরিদগঞ্জে প্রাথমিক স্তরে প্রধান শিক্ষকের ২৬টি ও সহকারী শিক্ষকের ১০২টি পদ শূন্য

মো: মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদেগঞ্জ উপজেলার ১৯০টি প্রথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষকের ২৬টি ও সহকারী শিক্ষকের ১০২টি পদ দির্ঘদিন যাবৎ শূন্য পড়ে আছে। অপরদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ শূন্য ও সহকারী শিক্ষা কর্মকর্তার ৪টি পদ শূন্য রয়েছে। অফিস সহকারী ২টি পদ ও এমএলএসএস ১টি পদ শূন্য রয়েছে। ফলে পাঠদান কার্যক্রম ও দৈনন্দিন রুটিন মাফিক অফিস কাজ ব্যাহত হচ্ছে। এমনটাই জানালো সংশ্লিষ্ট উপজেলা প্রথমিক শিক্ষা অফিস।

করোনা উত্তর সমস্যা আরো বৃদ্ধি পেয়েছে। পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিভাবকদের অনেকেই জানান। দির্ঘদিন পর স্কুল খোলায় শিশু শিক্ষার্থীরা আনন্দঘন এক উৎসব মূখর পরিবেশ সৃস্টি করেছে বিদ্যালয়গুলোর ক্যাম্পাসকে। এ পরিস্থিতিতে শিক্ষক সংকট দূর হলে শিখন ফল ভালো হতো। জেলার সর্ববৃহৎ উপজেলা হওয়ায় এর পরিধি অনেক বড় তাই ৮টি সহকারী শিক্ষা অফিসারের পদ সংখ্যার বিপরীতে মাত্র ৪ জন দিয়ে কাজ চালানো হচ্ছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, শূন্য পদের তালিকা উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। শিক্ষকের অভাবে পাঠদান ব্যাহত হওয়া ও শিক্ষা অফিসারদের অভাবে স্কুল ভিজিট করা মুশকিল হচ্ছে। তিনি আরোও জানান, আগামী ১/২ মাসের মধ্যে আশাকরি নতুন নিয়োগ চলে আসবে, তাহলে আর এ সমস্যা থাকবেনা।

You might like