ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। দির্ঘদিন এ অবস্থা চলে আসলেও উর্ধতন কর্তৃপক্ষ এ যাবৎ এ সমস্যা নিরসনে উদ্যোগ নেয়নি বিধায় ফরিদগঞ্জের ন্যায় সারা দেশেই জনবল সংকট বিরাজ করছে বলে নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২শত ৭৮টি পদ সংখ্যার মধ্যে ১শত ৯৯টি পদে লোকবল থাকলেও ৭৯টি পদ শূণ্য রয়েছে। ফলে স্বাভাবিক চিকিৎসা সেবা , দৈনন্দিন দাপ্তরিক কাজ ও পরিস্কার- পরিচ্ছন্নতা রক্ষা করতে মুসকিলে পড়তে হচ্ছে। শূন্য পদগুলো হলোঃ জুনিয়ার কনসালটেন্ট (সার্জারী ) ০১, সহকারী সার্জারী (ইউএইচ ও এফডবিøউসি) ০২ , মিডওয়াইফারী (ইউএইচসি) ০১ , মিডওয়াইফারী(সাব-সেন্টার) ০৪, পরিসংখ্যানবিদ ০১, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ০১, সহকারী সেবক ০১, স্যাকমো(সাব- সেন্টার) ০২, স্যাকমো ( ইউএইচ ও এফডবিøউসি) ০৭, ফার্মাসিষ্ট (ইউএইচসি) ০১, ফার্মাসিষ্ট (সাব-সেন্টার) ০৪, মেডিক্যাল টেকনোলজিষ্ট(ল্যাব:) ০২, মেডিক্যাল টেকনোলজিষ্ট (ডেন্টাল) ০১, মেডিক্যাল টেকনোলজিষ্ট রেডিও) ০১, স্বাস্থ্য পরিদর্শক ০২, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ০৫, স্বাস্থ্য সহকারী ৩৭, সিএইচসিপি ০২, অফিস সহায়ক( সাব- সেন্টার) ০২, কুক ০১, পরিচ্ছন্নকর্মী ০১, এছাড়া একজন প্রেষণে চাঁদপুর মেডিক্যাল কলেজে রয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশ্রাফ আহমেদ চৌধুরী জানান, দির্ঘদিন পদগুলো শূন্য রয়েছে। আমরা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার সত্যতা স্বীকার করে জানান, এ সংকট অল্প সময়ের মধ্যে নিরসন হওয়ার সম্ভবনা রয়েছে।

You might like