ফরিদগঞ্জে সিত্রাংয়ের আঘাতে ফসল,যোগাযোগ ও বিদ্যুতের ব্যাপক ক্ষয়-ক্ষতি

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জে সিত্রাং এর আঘাতে উঠতি ফসল , যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কগুলোতে গাছ হেলে পড়ে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। উঠতি আমন ধান ও শাক-সবজির আশি শতাংশ নষ্ঠ হয়েছে। বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে তার ছিঁড়ে উপজেলঅর সর্বত্র বিদ্যুৎ বিহীন রয়েছে। তবে বিদ্যুৎ রোবার দিবাগত রাতেই বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ অফিস।

কৃষকদের মধ্যে রেজু মুন্সী , আঃ খালেক, অহিদ উল্যাহ , দেলোয়ার হোসেন, সওকতসহ অনেকেই জানান,আমাদের রোপা আমন ও শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এ যাবৎ রোপা আমন দু‘বার ও শাক-সবজি তিনবার ক্ষতি হয়ে আমরা এখন নিরুপায় হয়ে পড়েছি।

এ বিষয়ে উপজেলা কৃষি দপ্তরের তথ্যমতে, শাক-সবজি ২৫০ হেক্টোরের মধ্যে ১৮০ হেক্টোর ক্ষতি, রোপা আমন ৮হাজার ৩শত ৫০ হেক্টোরের মধ্যে ২হাজার ৫শত ৫০ হেক্টোর ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার জানান, ১৬টি কাচাঁ-পাকা বসত ঘরসহ একটি স্কুল ও একটি মসজিদ ক্ষতিগ্রস্থ হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, উপজেলা মৎস্য অফিসের পোনা উৎপাদনের পুকুরগুলোর পাড় ধসে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলার ইউনিয়ন পর্যায়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হলেও লোকবলের অভাবে তা সংগ্রহ করা সম্ভব হয়নি।

পল্লী বিদ্যুতের ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন জানান, ৩ কেভি লাইনে ৪৫/৫০টি গাছ পড়েছে,ফিডার লাইনে ২০০ থেকে ২৫০টি গাছ পড়েছে, ১০টি খাম্বা ভেঙ্গেছে, অন্তত ৫০টি স্পটে তার ছিঁড়ে গিয়েছে। শতাধিক মিটার বিকল হয়ে পড়েছে। সব মিলিয়ে আজ রাতে আংশিক কালকের মধ্যে পুরো বিদ্যুৎ ব্যবস্থা স্বচল করা সম্ভব হতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসছিমুননেছা জানান, ইউনিয়ন পর্যায় থেকে ক্ষয়-ক্ষতির তথ্য আসতে শুরু করেছে, তবে এখই চুড়ান্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ বলা যাচ্ছেনা। তবে যোগাযোগ ও ফসল ও বিদ্যুতের ব্যাপক ক্ষতি হওয়ার বিষয় নিশ্চিত করেছে।

You might like