ফরিদগঞ্জে গোরস্থানকে কেন্দ্র করে সংঘাতে নারী-পুরুষ আহত ১২

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জে গোরস্থান ভেঙ্গে দেওয়াকে কেন্দ্র করে দু‘পক্ষের মধ্যে মারামারিতে কমপক্ষে ১২জন রক্তাক্ত জখম হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার তেলিসাইর গ্রামে পারিবারিক গোরস্থানের দেয়াল ভেঙ্গে দেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোঃ সিরাজ মিয়া, খুকি বেগম জানান, ১৯৭১ইং থেকে আমরা এ গোরস্থানের জায়গা পৈত্রিক সূত্রে মালিক থাকিয়া আমার দাদা, দাদী, জেঠা,চাচাসহ ৯ জন কে এ গোরস্থানে দাফন দিয়েছি।

প্রতিপক্ষ দুবৃর্ত্তপরায়ন আবু জাফর ও আবুল কালামগংরা আমাদের গোরস্থানে দেয়াল ভেঙ্গে তারা দেয়াল নির্মাণ করতে গেলে আমরা বাধাঁ দিলে আমাদেরকে লাঠি-সোটা ,ইটা দিয়ে আঘাত করে মাথা ফাঁটানোসহ রক্তাক্ত জখত করে ৬ জনকে আহত করেছে। আমার ভাই আমিন মিয়াকে আশংকাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এছাড়া মমিন, রুবেল , জাহানারাকে একই হাসপাতারে ভর্তি করা হয়েছে। তিনি আরোও জানন, আমরা বৈধভাবে সম্পতির মালিক হয়ে রেকর্ড সংশোধনী মামলা করেছি। প্রতিপক্ষের মামলায় এসিল্যান্ডের তদন্তের রিপোর্ট কোর্টে পাঠানোর পর শুনানির পূর্বেই মামলা প্রত্যাহার করে নিয়েছে। এখন পেশি শক্তি খাটিয়ে শতাধিক লোকজন এনে আমদের উপর হামলা চালায়।থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি।

প্রতিপক্ষ আবু জাফর ও মনোয়ারা জানায়, আমার বাবা ও আমরা ক্রয়সূত্রে সম্পত্তির মালিক। আমাদের নামে বিএস রেকর্ড রয়েছে। তাই আমরা ওঁদের করা দেয়াল ভেঙ্গে নতুন করে দেয়াল নির্মাণ করার সময় ওরা এসে আমাদের উপর হামলঅ চালায়ে আমাদের ৬ জনকে আহত করেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ও ২ জনকে হাজীগঞ্জ হাসপাতালে ভর্তি করায়েছি।

এ বিষয়ে এস আই জাহাঙ্গীর জানান, আমরা ৯৯৯ নম্বরের ফোন পেয়ে এসেছি।আমরা আসার আগেই সংঘাতে কয়েকজন জখম হয়েছে। দু‘পক্ষকের মারামারি বন্ধ করেছি।আর সংঘাতে যাবে না মর্মে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে উভয় পক্ষ ।

এ বিষয়ে থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, ঘটনার বিষয়ে জেনেছি তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া তিনি আরোও জানান, বিষয়টি বসে সমাধান করা উচিত সংঘাতে গিয়ে সমাধান হয়না।

You might like