কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ৬০ বছর পূর্তি ও হীরক জয়ন্তী উদযাপন

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ০২ নভেম্বর ২০২২
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ৬০ বছর পূর্তি ও হীরক জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালির বের করা হয়।

‘গৌরব ও ঐতিহ্যের ৬০ বছর’ উদযাপনে এ আনন্দ র‍্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের।

সকালে শিক্ষা বোর্ড প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে র‍্যালিটি শুরু করে কুমিল্লা নগর উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় শিক্ষা বোর্ড প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।


র‍্যালিতে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান, কুমিল্ল ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিবসহ বিভিন্ন কলেজের সাবেক ও বর্তমান অধ্যক্ষবৃন্দ।

You might like